1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ ​সংকীর্ণ মেহরাব ও ছোট মসজিদে ইমামের দাঁড়ানোর স্থান: ইসলামি শরিয়তের আলোতে একটি তাত্ত্বিক বিশ্লেষণ বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্ট্রিয়ারিং চালক কিশোর  নিহত শিবগঞ্জের চাহিদার চেয়ে প্রায় ৫ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লকে মৃত্যুর সাথে লড়ছে ১৩ মাসের অর্পিতা — বাঁচাতে এগিয়ে আসার আকুল আহ্বান তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমীক মোয়াজ্জেম জাবেদ আলি শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরে বজ্রপাতে নারীসহ নিহত ২ শিবগঞ্জের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী  ড. সাইমুম পারভেজ এর নাগরিক সংবর্ধনা

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই কারখানাকে জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিহাল খান : বিএসটিআই হতে মান যাচাই ব্যাতিত ও লেবেলবিহীনভাবে ফার্মেন্টেড মিল্ক (মাঠা) ও ব্রেড, বিস্কুট উৎপাদন ও বিক্রি করার অপরাধে নাটোরে দুই কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ ২৬ জুন (বুধবার) নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

বিএসটিআই রাজশাহী বিভাগের উপ-পরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান প্রকৌঃ মোঃ আব্দুল হান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নাটোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই হতে মান যাচাই ব্যাতিত ও লেবেলবিহীনভাবে ফার্মেন্টেড মিল্ক (মাঠা) ও ব্রেড, বিস্কুট উৎপাদন, বিক্রয় ও বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ষ্টেশন রোড এলাকার ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা এবং নোবেল বেকারিকে ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ২ টি মামলা দায়ের করা হয়।পাশাপাশি ঘোষ মিষ্টি বাড়িকে আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স নবায়নের আবেদন জমা দেয়ার পরামর্শ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন। জনস্বার্থে বিএসটিআইয়ের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট