1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

বাঘায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: “প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই বিষয় সামনে নিয়ে রাজশাহীর বাঘা উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বাঘা উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর আয়োজনে মঙ্গলবার (১১জুন’২৪) উপজেলা হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক আখলাক-উজ-জামান ।

তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ অভীষ্ঠ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন করে দক্ষ জনগোষ্ঠীতে রুপান্তর করার লক্ষ্যে সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তত্বাবধানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কাজ করে যাচ্ছে। বিদেশগামী লোকজন এই সুবিধা গ্রহন করলে তারা ক্ষতিগ্রস্থ হবেননা। এছাড়াও অভিবাসী হিসেবে ফেরত আসা ব্যক্তিরাও আবেদনের মাধ্যমে সরকারের দেওয়া সুবিধা পাবেন।

উপজেলা নিবার্হী অফিসার তরিকুল ইসলাম বলেন, আমাদের প্রত্যেককের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান হওয়াটা খুবই দরকার। বর্তমান প্রেক্ষাপটে দক্ষতা উন্নয়ন অর্জন করে এলাকার সকল পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে পিছিয়ে থাকা এই মানুষদের সমাজের মূলধারার মানুষের সাথে সম্পৃক্ত করতে হবে।

উপজেলা বিআরডিবি অফিসার ইমরান আলীর সঞ্চালনায় সেমিনারে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,সাধারন সম্পাদক নুরুজ্জামান,প্রধান শিক্ষক বাবুল ইসলাম,সাংবাদিক সৌমেন মন্ডল প্রমুখ। সেমিনারে সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী, বিদেশ ফেরতকর্মী, এনজিও প্রতিনিধি, শিক্ষক, ইমাম, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট