1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৫৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা : বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন)সন্ধ্যায় বরিশাল জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন সাক্ষরিত ১১৩সদস্য বিশিষ্ট উপজেলা ও ৫৯ সদস্য বিশিষ্ট পৌর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা কমিটিতে হারুন অর রশিদ জোমাদ্দারকে আহবায়ক ও নাসির হাওলাদারকে সদস্য সচিব ও জিয়াউল আহসান জুয়েল শিকদারকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়। এছাড়া কামরুজ্জামান মিজান মিয়া,জাহাঙ্গীর আলম ভিপি দুলাল,অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, আ: শুক্কুর বাচ্চু নেগাবান, মোঃ রুহুল আমিন জোমাদ্দার,মোঃ আনোয়ার হোসেন পিকু,মোঃ মকবুল হোসেন খান,মোঃ ফরিদুল ইসলাম হাওলাদার,মোঃ ইসতিয়াক আহমেদ মাসুদ,মোঃ আবুল হোসেন শিকদার,মোঃ মোতালেব খান,মোঃ কাইয়ুম খান,মোঃ আব্দুল কুদ্দুস মিয়া,মোঃ ফোরকান চৌধুরী,মোঃ আব্দুস সালাম মৃধা,মোঃ অহিদুল ইসলাম স্বপন,এ্যাডঃ মজিবুর রহমান মোল্লাকে যুগ্ম আহবায়ক করা হয়। পৌর কমিটিতে নাসির উদ্দীন জোমাদ্দারকে আহবায়ক,শাহাবুদ্দিন খান তালুকদার শাহিনকে সদস্য সচিব ও আনিসুর রহমান আলীম জোমাদ্দারকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়।

কমিটি ঘোষণা সম্পর্কে বরিশাল জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ আবুল খান বলেন, বিএনপি বাকেরগঞ্জ উপজেলা ও পৌর শাখা কমিটিকে ঐক্যবদ্ধ্য ও শক্তিশালী করার লক্ষে সাবেক বিলুপ্ত আহবায়ক কমিটি ও বর্তমান আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে দলের বৃহত্তর স্বার্থে বাকেরগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট