1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় কুপিয়ে জখমের অভিযোগে একজন গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাঘায় কুপিয়ে জখমের অভিযোগে একজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পূর্ব শত্রুতার জেরে ১৪ বছর বয়সী ছেলে মৃদুল আহম্মেদ ওরফে দিপুকে কুপিয়ে জখম করা হয়েছে। প্রতিবেশী নবাব প্রামানিক ওরফে লবা ও তার দুই ছেলে রেজাউল প্রামানিক ও রবিউল প্রামানিক। গুরুতর আহত দিপু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরে একশ’র উপরে সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, দিপুর সহোদর ভাই মিশন ফকির। গত বুধবার (৩০মে) রাতে ফতেপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে দিপুকে কুপিয়ে জখম করা হয়। সে উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা গ্রামের মমিন ফকিরের ছেলে।

শুক্রবার (৩১মে) রবিউল প্রামানিক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বাউসা ইউনিয়নের একই ফতেপুর বাউসা গ্রামের বাসিন্দা।

জানা যায়, ২সপ্তাহ আগে কে বা কাহারা নবাব প্রামানিক ওরফে লবার বাড়ির আঙিনার খড়ির পালায় আগুন ধরিয়ে দেয়। এতে দিপুর পরিবারকে সন্দেহ করে নবাব প্রামানিক। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। যার জের ধরে বুধবার রাতে পূর্ব পরিকল্পিত ধারালো হাসুয়া দিয়ে দিপুকে কুপিয়ে জখম করা হয়।

দিপুর বাবা মমিন ফকির বলেন, বাজার থেকে আগে দিপু বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। তার কিছুক্ষণ পরে আমিও বাজার থেকে বাড়িতে ফিরছিলাম। পথিমধ্যে দেখি ছেলে দিপু রক্তাত্ত শরীরে সংজ্ঞাহীন অবস্থায় সড়কের পাশে পড়ে আছে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সোয়েব খান বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। মামলায় রবিউল প্রামানিক নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দু’জন পলাতক রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট