1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বঙ্গবন্ধুর সমাধিতে নব নির্বাচিত গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

বঙ্গবন্ধুর সমাধিতে নব নির্বাচিত গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোলাম রব্বানী স্টাফ রিপোর্টার,  গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়া লুটুল। শনিবার (২৫ মে) দুপুরে জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি।

এর আগে গোপালগঞ্জ শহর থেকে প্রায় ৫ সহস্রাধিক মানুষের একটি শোভাযাত্রা নিয়ে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পৌঁছানো তিনি। এ সময় আওয়ামী লীগ নেতা হিটু গাজী, জেলা যুবলীগের সহ-সভাপতি সফিকুল রহমান টুয়েল, আশরাফুল হক লিটু সাবেক ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি চৌধুরি টিটো, রাকিব জামান, সাবেক ছাত্রলীগ নেতা চৌধুরি অছিকুজ্জামান (অসিম), সাবেক ভিপি সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ নজরুল ইসলাম হীরা, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা, সাবেক পৌর কাউন্সিলর কমেট সিকদার, পৌর কাউন্সিলর খায়রুল ইসলাম, পৌর কাউন্সিলর জোবায়ের হোসেন ঝন্টু, আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ শহরতলীর বিশিষ্ট মুরুব্বি মো. আহাদ মিয়া, মো. ইউনুস মিয়া, গোপালগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাজী কাবুল সহ অনেকে উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়া লুটুল বলেন, গোপালগঞ্জ উপজেলায় প্রায় লক্ষাধিক যুবক বেকার রয়েছে তাদের কর্মসংস্থান সৃষ্টি করবো। এ উপজেলাকে একটি বেকার মুক্ত, ডিজিটাল ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন যেন অসমাপ্ত কাজকে সমাপ্ত করে স্মার্ট উপজেলা গড়তে পারি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট