1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অর্ণা জামানের সাথে বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

অর্ণা জামানের সাথে বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক……………………………..

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পত্নী শাহীন আকতার রেনী ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ’্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে উপশরস্থ নিজ বাস ভবনে যান। সেখানে শাহীন আকতার রেনী উপস্থিত না হতে পারলেও নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ডা. আনিকা ফারিহা জামান অর্ণার সাথে সাক্ষাৎ করেন। সেই সাথে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর শাহীন আকতার রেনীর পক্ষে ফুল গ্রহণ করেন অর্ণা জামান।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নব-নির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম তোতা, সহ-সভাপতি শাহিন খান ও আলী এহসান তুহিন, সাধারণ সম্পাদক সামাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আলী, অর্থ সম্পাদক মিলন শেখ ও মোখলেসুর রহমান মুকুল, সাংগঠনিক ও প্রচার সম্পাদক সামিউল ইসলাম শামিম এবং নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল।

শুভেচ্ছা জানানো শেষে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা নব-নির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করান। নব-নির্বাচিত কমিটির সাথে থাকবেন বলে প্রতিশ্রুতিও দেন তিনি। সেই সাথে অত্র এসোসিয়েশনের পাশে থাকবেন বলে আশ^াস প্রদান করেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট