1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে পুলিশের মাদকবিরোধী অভিযান: কালীগঞ্জ আদিবাসী পাড়ায় বিপুল পরিমাণ চুলাই মদ ধ্বংস ভোলায় অবিরাম বৃষ্টির আর জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল ও চরাঞ্চল, দূর্যোগের কবলে হাজারো পরিবার শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের

বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি…………………………………………………………….

প্রবা ফটো বিদ্যুৎস্পৃষ্ট রাসেলকে বৈদ্যুতিক খুঁটি থেকে নামিয়ে ফায়ার সার্ভিসের গাড়িতে উঠানো হচ্ছে। প্রবা ফটো বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভরপাশায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রাসেল হাওলাদার একই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাছ ব্যবসায়ী সহিদের সঙ্গে গাছ কাটতে যান শ্রমিক রাসেল। গাছ কাটার সময় একটি মিটারের সংযোগ লাইন বিচ্ছিন্ন করতে বৈদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন রাসেল। এ সময় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির সঙ্গে ঝুলতে থাকেন তিনি। পরে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে রাসেলকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেলের চাচা তাজেম হাওলাদার বলেন, রাসেলকে বৈদ্যুতিক খুঁটিতে না উঠালে সে মারা যেত না। আমরা এই বিষয়ে আইনি ব্যবস্থা নেব। ওসি আফজাল হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট