1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জেলা তথ্য অফিস বাগেরহাটের আয়োজনে বঙ্গবন্ধু দুর্লভ ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

জেলা তথ্য অফিস বাগেরহাটের আয়োজনে বঙ্গবন্ধু দুর্লভ ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ইকরামুল হক রাজিব, বাগেরহাট প্রতিনিধি………………………………………………….

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে জেলা তথ্য অফিস, বাগেরহাট কর্তৃক এসিলাহা মিলনায়তন, বাগেরহাটে আলোকচিত্র প্রদর্শনী করা হয়। এ প্রদর্শনী চলে সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ।

সহকারী তথ্য অফিসার বিশ্বজিৎ শিকদার বলেন, শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ছিল অগাধ স্নেহ। তিনি বলেছিলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। একদিন শিশুরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। এ প্রদর্শনীর মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের শিশুরা আরও বেশি তথ্যসমৃদ্ধ হতে পারবে ও তাদের জন্য এসব ছবি অনেক অজানা বিষয় জানতে সাহায্য করবে ।

এ প্রদর্শনী বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু বলেন, বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, রাজনীতির ময়দানে জনতার সামনে ভাষণ দেওয়া, নিজের পরিবারের সঙ্গে বসে আলাপচারিতা, মুক্তিযুদ্ধ চলাকালীন, যুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের অস্ত্র ফিরিয়ে দেওয়া এবং স্বাধীনতার পর বিভিন্ন রাষ্ট্রনায়কের সঙ্গে তোলা তাঁর ছবি যারা নতুন প্রজন্ম আছে, তাদের জন্য সেই সময়কার পরিস্থিতি সম্পর্কে জানতে এ প্রদর্শনী অনেক উপকারে আসবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট