1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যশোর রেলগেটে ৩২ মামলার আসামি রমযজানকে খুন করেছে চিহ্নিত সন্ত্রাসীরা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

যশোর রেলগেটে ৩২ মামলার আসামি রমযজানকে খুন করেছে চিহ্নিত সন্ত্রাসীরা

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি…………………………………………………………….
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও ৩২ মামলার আসামি রমজানকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০টার পর শহরের রেলগেট পশ্চিমপাড়ায়। রমজান ওই এলাকার ফয়েজ শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, আধিপত্য ও মাদক সংক্রান্ত দ্বন্দ্বে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা রমজানের উপর হামলা চালায়। এসময় চাইনিজ কুড়াল দিয়ে বুকে আঘাত করে রমজানের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আনলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এদিকে থানা সূত্র জানিয়েছে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী পিচি রাজা ও রমজান। নিহত রমজান এর আগে ২০২২ সালে যশোরের মুজিব সড়ক এলাকা থেকে রমজানকে অস্ত্রসহ আটক করে র‌্যাব-৬ যশোরের একটি দল। শহরের মুজিব সড়কে পিকাসো কোচিং সেন্টারের পেছনে কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসার উদ্দেশ্যে অবস্থান করছিল। তাৎক্ষনিক র‌্যাবের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে রমজানকে আটক করে। আর জামিন পেয়ে মাদক কারবারসহ নানা অপকর্মে লিপ্ত হয় রমজান।
পুলিশি সূত্র জানিয়েছে, রমজানের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ৩২ টি মামলা রয়েছে। যার মধ্যে সাতটি অস্ত্র, পাঁচটি বিস্ফোরক মামলা, একটি হত্যা মামলা , একটি ডাকাতি মামলা , চারটি হত্যা চেষ্টা মামলা ও সাতটি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, রমজানের বিরুদ্ধে কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় ৩২ মামলা রয়েছে। রমজানের সাথে যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজার বিরোধ চলছিলো। ধারণা করা হচ্ছে পিচ্চি রাজার নেতৃত্বে এ হত্যাকান্ড ঘটনো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট