1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েট কেন্দ্রে ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

রুয়েট কেন্দ্রে ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

রুয়েট সংবাদদাতা………………………………………………………………..

রুয়েট, কুয়েট ও চুয়েট এর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ সমন্বিত ভর্তি পরীক্ষা আজ রবিবার (০৩ মার্চ) রুয়েট কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টায় রুয়েটের বিভিন্ন ভবনে “ক” গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২:৩০ টায়। এছাড়া “খ” গ্রুপের (কেবলমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য) প্রার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১.৪৫ টায়। এবারের ভর্তি পরীক্ষায় রুয়েট কেন্দ্রে অংশগ্রহণের জন্য ৭ হাজার ৬২২ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল। এদের মধ্যে ভর্তি পরীক্ষায় ৭৯.৩২ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।

রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ভর্তি পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন রুয়েটের পুরকৌশল অনুষদের ডীন ও লোকাল এডমিশন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, পর্যবেক্ষক ছিলেন কুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. এ আর এম জালাল উদ্দিন জামালী, চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর সহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার, বিভিন্ন সেবা সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিয়োজিত ছিলো।

সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারনায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল মূখরিত। ভর্তি পরীক্ষা চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট