1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস চাপায় স্কুল ছাত্রের মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীর গর্বিত পরিবারের আরও এক সদস্য সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই তানোরে জমিতে পানি দিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৪৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

বিশেষ প্রতিনিধি………………………..

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাসের চাপায় এক সাইকেল আরোহী স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজাবাড়ী এলাকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আনন্দ সরেন (১৩)। সে উপজেলার মানাদীঘি গ্রামের বিশ্বনাথ সরেনের ছেলে। এছাড়া সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।

 

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ীতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী একটি বাস ওই সাইকেল আরোহীকে চাপা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। এবং সেসময় জরুরি বিভাগ থেকে তাকে আট নম্বর ওয়ার্ডে চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেই রয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট