1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ

রাজশাহীতে স্কুলছাত্র সানি হত্যা মামলার এক আসামী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৪৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান………………………..

রাজশাহী মহানগরীতে স্কুলছাত্র সানি (১৭) হত্যা মামলার আসামি মো. আনিম (১৮)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে বোয়ালিয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

 

জানতে চাইলে রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বোয়ালিয়া জোনের উপ-কমিশনার সাজিদ হোসেনের নির্দেশে চাঞ্চল্যকর এ মামলার আসামিকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার (৪ জুলাই) রাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনিম সানি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। তিনি মহানগরের সাধুরমোড় এলাকার আকবরের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

 

রাজশাহীতে শ্রমিক নেতার ছেলেকে ডেকে নিয়ে খুনের ঘটনায় সোমবার দুপুরে মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা রফিকুল ইসলাম পাখি বাদী হয়ে বোয়ালিয়া থানায় হত্যা মামলাটি দায়ের করেছেন। মামলায় কিশোর গ্যাঙের সদস্য বিথি মনি, সাবা, মহিন, শাহি, সিফাত, রহিম ও সাফিসহ অজ্ঞাত নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে রোববার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে ডেকে নিয়ে নগরীর হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

 

সানি রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম পাখির ছেলে। তাদের বাড়ি মহানগরীর গোরহাঙ্গা রেলগেট এলাকায়। সানি এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সোমবার নগরীর দড়িখরবোনা, ১৩ ও ১৫ নং এলাকাবাসীর ব্যানারে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে হত্যাকারীদের ফাঁসির দাবি করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এখনও। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট