1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় সকল ভোট কেন্দ্র ছিল উৎসব মুখর - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী; দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কুষ্টিয়ায় রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার রাজশাহীতে উদ্যান ও চিড়িয়াখানার ভেতরে গাছের চারা রোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর “ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারায় সকল ভোট কেন্দ্র ছিল উৎসব মুখর

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধি……………………………………..

আজ ৭ই জানুয়ারি রবিবার ৫৫ রাজশাহী, বাগমারা-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্ত ও সুষ্ঠু পরি্বেশে অনুষ্ঠিত হয়েছে।

এই বাগমারায় ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা রয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৬ হাজার ৩৫২জন। এর মধ্যে নারী ভোটার ১লাখ ৫২ হাজার ৫০০ জন, পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৮৪৯ জন এবং ৩ জন হিজরা ভোটার নিয়ে আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টা বাজার পর থেকেই শীতকে উপেক্ষা করে সাধারণ ভোটার এবং নতুন ভোটার যারা তারা জীবনের প্রথম ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে আসতে থাকে এবং ভোট দেয়। বাগমারায় যত গুলো প্রার্থী আছে এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি এনামুল হকের কাচিঁ এবং আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের নৌকা মূল প্রতিদন্দ্বী হিসেবে সাধারণ জনগনের কাছে বিবেচিত হয়েছে।

বাগমারা – ৪ আসনের সাধারণ জনগন এবং সাধারন ভোটারদের সাথে সরজমিনে কথা বলে জানা যায়, কোন বড় ধরণের সহিংতা বা মারামারা ঘটেনি। খুব শান্ত ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।

বাগমারা আসনে মোট ১২২টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রায় ৮০ – ৮৫ % ভোট পেয়ে নির্বাচিত হবে বলে অনেকে তাদের ব্যক্তিগত মত প্রকাশ করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট