1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-৬ বাঘা- চারঘাট আসনের স্বতন্ত্র প্রার্থীসহ ৩জনকে শোকজ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-৬ বাঘা- চারঘাট আসনের স্বতন্ত্র প্রার্থীসহ ৩জনকে শোকজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………………………………..

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক, বাঘা উপজেলার চেয়ারম্যান লায়েব উদ্দিন লাবলু এবং পৌর মেয়র আক্কাছ আলীকে শোকজ করা হয়েছে। পৃথক চিঠিতে শুক্রবার (১৫-১২-২০২৩) নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান তাদের শোকজ করেন।

রাজশাহী-৬ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও রাজশাহী সদর সিনিয়র সহকারী জজ মো. সেফাতুল্লাহ স্বাক্ষরিত শোকজ চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক প্রতীক বরাদ্দের আগে সোমবার (১১ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার সময় বাঘার তেঁথুলিয়া বাজারে দুই শতাধিক কর্মী নিয়ে শোডাউন ও সমাবেশের মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু এবং বাঘা পৌর মেয়র আক্কাছ আলী। এ কারণে তাদের দুই জনকেও আলাদাভাবে শোকজ করা হয়েছে। এর মধ্যে আক্কাছ আলী পৌরসভার সরকারি মোটরসাইকেল এবং লায়েব উদ্দিন লাভলু উপজেলা পরিষদের সরকারি গাড়ি ব্যবহার করেছেন বলে নোটিশে উল্লেখ রয়েছে।

আগামী রোববার (১৭ ডিসেম্বর) সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্টদের জবাব দিতে আদেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী রায়হানুল হক রায়হান বলেন, এ সংক্রান্তে ধার্য দিনে আমরা জবাব দেব।

বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু বলেন, আমি সরকারি গাড়ি ব্যবহার করিনি। তেঁথুলিয়ার প্রোগ্রামে ছিলাম। মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। আমি নিজেও একজন আইনের মানুষ হিসেবে বিধি বিধান সম্পর্কে জানি। প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়া যাবেনা। তাই আমরা ভোট চাইনি। একই সুরে কথা বলে পৌর মেয়র আক্কাছ আলীও বলেন, ধার্য দিনে জবাব দেওয়ার কথা। পৌরসভার সরকারি মোটরসাইকেল ব্যবহার করেননি বলে দাবি তার।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট