1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের সিংড়া: অতিতের ভুলত্রুটি ক্ষমা চেয়ে দোয়া চাইলেন নৌকার প্রার্থী -পলক - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নাটোরের সিংড়া: অতিতের ভুলত্রুটি ক্ষমা চেয়ে দোয়া চাইলেন নৌকার প্রার্থী -পলক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর)প্রতিনিধি……………………………………….

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দোয়া ও সমর্থন চান। এসময় প্রতিমন্ত্রী পলক বলেন, ১৫ বছর আগে আপনারা যখন আপনাদের ও সিংড়া উপজেলার দায়িত্ব আমার কাধে তুলে দিয়েছিলেন, তখন আমি শুধু একটাই চিন্তা করেছি- আমার প্রাণের সিংড়া উপজেলাকে যেন উন্নয়নের দিক থেকে এক নাম্বার করতে পারি এবং সিংড়াবাসীর সকল নাগরিক চাহিদা যেন পূরণ করতে পারি। আমি কতটুকু করতে পেরেছি বা পারিনি তা বিচারের দায়ভার আপনাদের হাতেই থাকলো।

পলক বলেন, আপনারা আমার চোখ দেখলেই আমার মনের কথা বুঝেন, আমিও আপনাদের মনের কথা বুঝতে পারি। আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই। এই সিংড়াতেই আমার জন্ম ও চলনবিলের কাঁদামাটিতেই আমার বেড়ে উঠা। আমি নিজেকে আপনাদের সেবায় উৎসর্গ করেছি এবং আমৃত্যু আপনাদের জন্য কাজ করতে চাই। নিজের অনিচ্ছাকৃত অতিতের সব ভুলত্রুটি ক্ষমা চেয়ে সবার কাছে দোয়া ও সমর্থন চাইলেন নাটোর-৩, সিংড়া আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

সোমবার (১১ ডিসেম্বর) রাত ১১ টায় নাটোরের সিংড়া উপজেলার ১ নং শুকাশ ইউনিয়নের বামিহাল কেন্দ্রীয় কবরস্থান ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী জালসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নিজের জন্য ক্ষমা চেয়ে প্রতিমন্ত্রী পলক আরো বলেন, আমিও একজন মানুষ, হয়তো অনিচ্ছা শর্তেও আমি অনেকের মনে কষ্ট দিয়েছি, অনেক ভুল করেছি। আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমাদের অসম্পূর্ন কাজগুলো সম্পন্ন করতে চাই, এই সুযোগটা আপনারা আমাকে তৈরি করে দিবেন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সিংড়াকে নান্দনিক মানবিক স্মার্ট সিংড়া হিসেবে গড়ে তুলতে চাই।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট