1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোর বরেন্দ্র অফিস থেকে মটর পাম্পের তার চুরি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

তানোর বরেন্দ্র অফিস থেকে মটর পাম্পের তার চুরি

  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সোহানুল হক পারভেজ, তানোর, রাজশাহী……………………………………..

রাজশাহীর তানোর বরেন্দ্র অফিস থেকে দুটি মটর পাম্পের প্রায় ৫শ’ ফিট দামী তার চুরির ঘটনা ঘটেছে। এমন চাঞ্চল্যকর চুরির ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাতে। এঘটনায় বরেন্দ্র অফিস জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে সমালোচনার ঝড়। অন্যদিকে তার চুরির ঘটনায় কোন আইনি ব্যবস্থা গ্রহণ করেননি বরেন্দ্র অফিসের সহকারী প্রকৌশলী। এতে করে তার চুরির ঘটনায় বরেন্দ্র অফিসের সহকারী প্রকৌশলী কোন ব্যবস্থা গ্রহন না করায় অভিযোগের তীর উঠেছে প্রকৌশলী ও মেকানিক এবং মটর পাম্প মিস্ত্রীর দিকে।

সরেজমিনে বরেন্দ্র অফিসে গিয়ে সহকারী প্রকৌশলী কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। তবে গোপন সূত্রে জানা গেছে, বাধাইড় ইউনিয়নের দুটি মটর পাম্প নষ্ট হওয়ায় মেরামতের জন্য বরেন্দ্র অফিসে আনা হয়। কিন্তু মটর পাম্প মেরামতের আগেই অফিস থেকে মটর পাম্পের তার গুলো চুরি হয়ে যায়। ফলে জনসাধারণের মধ্যে গুঞ্জন উঠেছে, এতদিন কত কর্মকর্তা আসলো আর গেলো অফিস থেকে কোনদিন কিছু চুরি হলনা আর এই প্রকৌশলী আসার পর থেকে একের পর এক চুরির ঘটনা ঘটতেই আছে।

সম্প্রতি এই কর্মকর্তা কামরুজ্জামান আসার পর থেকে বরেন্দ্র অফিসের রোপণকৃত বিশাল বিশাল বিভিন্ন রকমের গাছ টেন্ডার ছাড়াই চুরি করে বিক্রি করে দিয়েছেন তিনি। যা বিভিন্ন জাতীয় স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পরে টনক নড়ে উদ্ধোর্তন কৃর্তপক্ষের। বন্ধ হয় গাছ কাঁটাকাটি। শুধু তাই না, বিকল হওয়া গভীর নলকূপের রিবরিং করার জন্য ডিপ অপারেটরদের কাছে থেকে ১লাখ ২০ হাজার থেকে দেড় লাখ করে টাকা নিচ্ছেন। যারা টাকা দিতে পারছেন না তাদের নলকূপের রিবরিং করা হচ্ছেনা। যার জন্য অনেক গভীর নলকূপ বিকল হয়ে পড়ে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মেকানিক জানান, অতীতে অনেক কর্মকর্তা এ অফিসে এসেছে। কিন্তু এরকম কর্মকর্তা কোনদিন দেখিনি আমরা। তিনি অফিসে যোগদানের পর থেকে অফিসকে চোরের কারখানায় পরিনত করেছেন। যদি তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেয়া হয় তাহলে এ অফিসের দুর্নামের শেষ থাকবেনা বলে ক্ষোভ প্রকাশ করেন।

এবিষয়ে বরেন্দ্র অফিসের সহকারী প্রকৌশলী কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি তার চুরির ঘটনা স্বীকার করে বলেন, এবিষয়ে থানায় অভিযোগ করা হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট