1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নড়াগাতি থানায় নতুন ওসি বিপ্লব কুমার নাথের যোগদান - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

নড়াগাতি থানায় নতুন ওসি বিপ্লব কুমার নাথের যোগদান

  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাম রব্বানী, গোপালগঞ্জ প্রতিনিধি…………………………………..

নড়াগাতি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) নতুন ওসি হিসেবে যোগদান করেছেন বিপ্লব কুমার নাথ। এসময় (ওসি) সুকান্ত কুমার সাহা কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

নবাগত ওসি বিপ্লব কুমার নাথ নড়াগাতি থানায় যোগদানের পূর্বে তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাংগা থানা, শালিখা থানা, ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর থানা, কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানা, যশোর জেলার মনিরামপুর থানা, সাতক্ষীরা জেলার কলারোয়া থানা, আশাশুনি থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি পুলিশি সেবায় বিশেষ অবদানের জন্য ২০১৪ ও ২০১৫ সালে আইজিপি পদকে ভূষিত হন। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার এক হিন্দু সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা এবং সীতাকুণ্ড থানা মুক্তিযোদ্ধা কমান্ডার।

রবিবার সকালে তিনি আলমডাঙ্গা থানা থেকে নড়াগাতি থানায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে তিনি বলেন- জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরনের জন্য নড়াগাতি থানা এলাকার সম্মানিত সমগ্র নড়াগাতি বাসীর সহযোগিতা কামনা করেছেন ওসি বিপ্লব কুমার নাথ, আইজিপি ব্যাজ (বার)। আইন-শৃংখলা সংক্রান্ত যেকোন ইস্যুতে নড়াগাতি থানার সমগ্ৰ বাসীর সুচিন্তিত পরামর্শকে স্বাগত জানানোর পাশাপাশি চারপাশের প্রতিনিয়ত ঘটমান অপরাধ সম্পর্কে তথ্য প্রদানকে তিনি উৎসাহিত করেছেন। তথ্যদাতার নিরাপত্তা ও গোপনীয়তা শতভাগ রক্ষা করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট