1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর বদলগাছীতে ছোট ভাইকে খুনের দায়ে বড় ভাই গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছীতে ছোট ভাইকে খুনের দায়ে বড় ভাই গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ রানা, পত্নীতলা থেকে…………………………………………..

নওগাঁর বদলগাছীতে ছোট ভাই সাজু (২৭)কে হত্যার দায়ে বড়ো ভাই রাজু হোসেন (২৯) কে আটক করেছে র‌্যাবের জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শনিবার( ৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বদলগাছীর মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রাজু হোসেন ওই গ্রামের মৃত বেলাল হোসেনের মেজ ছেলে ও নিহত সাজু হোসেনের আপন বড় ভাই। এর আগে গত ৬ ডিসেম্বর রাজুর ইটের আঘাতে সাজু নিহত হয়।

স্থানীয় ও র‌্যাব সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর বুধবার বিকেলে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের সহোদর সাজু ও রাজু নিজেদের বাড়িতে খড়ের পালা দিচ্ছিল। এ সময় তাদের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। এক পর্যায়ে মেজ ভাই রাজু ছোট ভাই সাজুকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারলে সাজু আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় সাজুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সাজু মারা যায় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা রুজু হওয়ার পর র‌্যাবের গোয়েন্দা দল রাজুর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল শনিবার ভোরে দরিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে আসামী রাজুকে আটক করে। পরবর্তীতে তাকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।#

8.12.23

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট