1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মানবিক কর্মীদের রক্ষার জন্য ইসরায়েলের প্রতি ডব্লিওএইচও সদস্যদের আহ্বান - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

মানবিক কর্মীদের রক্ষার জন্য ইসরায়েলের প্রতি ডব্লিওএইচও সদস্যদের আহ্বান

  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কয়েকটি সদস্য দেশ গাজায় মানবিক কর্মীদের রক্ষায় আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতাকে সম্মান করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে।

খসড়া এই প্রস্তাবটির বিষয়বস্তু রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) নির্বাহী বোর্ডের ‘অধিকৃত ফিলিস্তিনী অঞ্চলের স্বাস্থ্য পরিস্থিতি’ নিয়ে আয়োজিত বৈঠককালে পর্যালোচনা করা হবে।

আলজেরিয়া, বলিভিয়া, চীন, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, লেবানন, মালয়েশিয়া, মরক্কো, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তিউনিশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন প্রস্তাবটি পেশ করে।

ডব্লিওএইচওতে ফিলিস্তিনী প্রতিনিধিদের পর্যবেক্ষকের মর্যাদা রয়েছে। তারাও প্রস্তাবটিতে স্বাক্ষর করেছে।

ডব্লিওএইচও’র সদস্য দেশগুলো পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনী অঞ্চলের বিপর্যয়কর মানবিক পরিস্থিতি বিশেষ করে গাজা উপত্যকায় সামরিক অভিযানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

তারা মানবিক কর্মী বিশেষ করে যারা সরাসরি চিকিৎসার কাজে নিয়োজিত তাদের এবং হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা কেন্দ্রের সাথে জড়িতদের প্রতি ‘সম্মান ও সুরক্ষা’ দেয়ার জন্যে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে।

এছাড়া আলাদাভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমিয়ার শুক্রবার বলেছেন, গাজার পরিস্থিতি দিনকে দিন ধারনার চেয়েও বেশি ভয়ংকর হয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ১২শ ইসরাইলী প্রাণ হারায়। এর পর পরই ইসরাইল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও পরে সর্বাত্মক হামলা শুরু করে। তাদের অব্যাহত হামলায় ১৭ হাজার ৪৮৭ ফিলিস্তিনী নিহত হয়। এদের অধিকাংশই নারী ও শিশু।সূত্র: বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট