1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভালো মানুষ হতে চাই: সাই পল্লবী - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

ভালো মানুষ হতে চাই: সাই পল্লবী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জতিক ডেস্ক: দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে বিস্ময়কর নাম সাই পল্লবী। উগ্র পোষাক পরে শরীর প্রদর্শন না করে, মেকআপ পরিহার করে শুধুমাত্র অভিনয়শৈলীতে একনম্বরে চলে আসার সাফল্য পল্লবী ছাড়া দক্ষিণ এশিয়ার খুব কম নায়িকারই আছে।

সম্প্রতি প্রথমবারের মতো ফেসবুক লাইভে এসে তিনি বলেন, আমাদের সবার আগে এক ভালো মানুষ হয়ে উঠতে হবে। আমরা যদি ভালো হই, তাহলে অন্যকে আঘাত করব না।

কিছুদিন আগে এক সাক্ষাতকারে মানবতা ও অসাম্প্রদায়িকতার পক্ষে এবং ধর্মীয় অসহিষ্ণুতা ও সহিংসার বিরুদ্ধে কথা বলা সাই পল্লবী ইংরেজিতে দেয়া পাঁচ মিনিটের ফেসবুক লাইভে নিজের নিরপেক্ষ ও মানবিক অবস্থান আবারও স্পষ্ট করেন।

ভারতে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা ও ধর্মীয় উগ্রতার পটভূমিতে অনেকেই যখন মুখ খুলতে সাহসী হননি, তখন মানুষ ও মানবতার পক্ষে সাই পল্লবীর দ্বিধাহীন বক্তব্য দৃষ্টান্তমূলক।

মানবতাবাদী-বিবেকবান মানুষের শ্রদ্ধা অর্জন করলেও তার কথা ধর্মীয় উগ্রশক্তিকে নাখোশ করে। ফলে তিনি ফেসবুকে এসে নিজের মানবিক মতের পক্ষে আরও জোরালোভাবে অবস্থান নেন এবং মানবতাবিরোধী অপশক্তির সমালোচনার জবাব দেন।# সংগ্রহীত: বালাবাজার পত্রিকা

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট