1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের অধিকার সুনিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের অধিকার সুনিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ৭ ডিসেম্বর ২০২৩

রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের অধিকার সুনিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরভবন সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের অংশ। তাদের সকল সুযোগ সুবিধা দিয়ে মুল স্রোতধারায় সম্পৃক্ত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকার সমাজে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলস্রোতে সম্পৃক্ত রাখতে তাদের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ বিশ^ স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নিয়োজিত হয়েছেন। তিনি প্রতিবন্ধীদের নিয়ে বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করছেন। রাজশাহী সিটি কর্পোরেশন প্রতিবন্ধী, সুবিধা বঞ্চিত ও অতিদ্ররিদ্র মানুষের ক্ষমতায়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। যুব উন্নয়ন অধিদপ্তর সকল শ্রেণি পেশার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মমূখী পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের টানা ১৫ বছরে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলি ট্যানেল নির্মাণ, রেল সংযোগ, সড়কসমূহের উন্নয়নসহ অনেকগুলি মেগাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে। যা আজ দৃশ্যমান হয়েছে। একইভাবে সরকারের সহযোগিতায় রাজশাহী মহানগরীর উন্নয়ন চিত্র পাল্টে গেছে। পুরনো রাজশাহী শহরটি আজ নতুন রূপ পেয়েছে। সরকারের আন্তকিতায় দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। সিটি নির্বাচনে মূল শ্লোগান ছিল ‘উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান।’ আগামী নির্বাচনে আওয়ামী লীগের মূল শ্লোগানে কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রেখেছেন।

সিবিএম গ্লোবাল বাংলাদেশের সার্বিক সহযোগিতায় রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুজ্জামান চৌধুরী রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহী উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব।

আলোচনা সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, দৈনিক সোনালী সংবাদ এর সম্পাদক মো. লিয়াকত আলী। রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শারমিন বেগমসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সদস্য জাহিদুর রহমান। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট