1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীসহ উত্তরাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তীব্র শীত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীসহ উত্তরাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তীব্র শীত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক……………………………………………………………….

বঙ্গপোসাগরে নিম্নচাপ আরো ঘণীভূত হওয়ায় উত্তরাঞ্চলসহ সারা দেশে কম বেশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। গতকাল বুধবার থেকে আবহাওয়ার বিরুপ প্রভাব পড়ায় বিশেষ করে রাজশাহীসহ সমগ্র উত্তরাঞ্চলে শীত ঘনভাবে পড়ছে। এতে করে এ অঞ্চলে শীত তীব্র আকার ধারণ করছে।

সপ্তাহের শেষ দিন হলেও বৃষ্টি এবং শীতের কারণে লোক চলাচল খুব কম। আফিস আদালত খোলা থাকলেও বৃষ্টি এবং ঠান্ডার কারণে খুব জরুরী কাজ ছাড়া কেউ বাইরে যাচ্ছে না। বলা যেতে পারে এজন্য সকলসেরকারি বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ক্রেতা বিক্রেতা ও সাধারণ কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম।গতকাল বুধবার থেকে সূয্র দেখা মেলিনি।গতকাল বিকেল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং সারারাত একই রকমের আবহাওয়া। আজ সকাল থেকে একই রকম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে বৃষ্টিতে শীতের তীব্রতা লক্ষণীয়।

এরকম নিম্ন চাপের কারণে শীতের তীব্রতা বাড়ছে। তবে আবহাওয়া অফিস বলছে নিম্ন কেটে যাওয়ার পর পরই শীতের তীব্রতা আরো বাড়বে। তবে বৃষ্টির সঙ্গে বাতাসের পরিমাণ কম। নইলে ঠান্ডা আরো বেশি অনুভূত হত। এ শীতকে মোকাবেলা করার জন্য নিম্ন আয়ের লোকেরা শীতের গরম কাপড়ের জন্য পুরাতন কাপড়ের দোকানগুলোতে ভীড় করছে। এরই পাশাপাশি নিউ মার্কেট বিপণী বিতানগুলোতে বিত্তবানদের সীমিত কেনাকেটা করতে দেখা যাচ্ছে। আবহাওয়া কয়েকদিন খারাপ থাকলে শীতের কাপড়ের দোকানগুলো বেশ খানিকটা জমে উঠবে।হয়তা ব্যবসায়ীরাও সে প্রত্যাশায় বসে আছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট