1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী ইসলামী শিক্ষা মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহী ইসলামী শিক্ষা মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………………………………………………………….

রাজশাহী ইসলামী শিক্ষা গবেষণা কেন্দ্র ও মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন সমাজসেবী, নারীনেত্রী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেনী।

বুধবার (৬ ডিসেম্বর) স্কুলে প্রাঙ্গণে আলোচনা সভার মধ্যে দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আরমান আলী।

বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ও সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক ড. আবদুল্লাহ আল ফিরোজ, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আবদুল আজিজ রনি, স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক রেজওয়ানুর রহমান, সিনিয়র শিক্ষক আবু ফরহাদ,  মসরুল হাসান প্রমুখ।

প্রধান অতিথি শাহীন আকতার রেনী বলেন, শিক্ষার্থীদের দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের  ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট