1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁ-২ আসনে বৈধ আ’লীগ-জাপা ও জাকের পার্টি মনোনয়ন, মনোনয়ন বাতিল ৬ প্রার্থীর - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নওগাঁ-২ আসনে বৈধ আ’লীগ-জাপা ও জাকের পার্টি মনোনয়ন, মনোনয়ন বাতিল ৬ প্রার্থীর

  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………………………………………….

নওগাঁ জেলার পত্তনীলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত ৪৭, নওগাঁ-২ আসন। চলতি দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁয় রিটার্ণিং অফিসার ও নওগাঁ জেলা প্রশাসক মো.গোলাম মওলা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।

যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন আ’লীগ মনোনীত সাবেক হুইপ বর্তমান এমপি এড. মো.শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি এ্যাড. মো.তোফাজ্জল হোসেন ও জাকের পার্টির প্রার্থী এস.জে.এম রেজুয়ান ফারুক।

এছাড়াও তথ্য গড়মিলসহ অন্যান্য বিষয়ে ত্রæটি থাকায় ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন। বাতিলকৃত প্রার্থীরা হলেন-পতœীতলা উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক নজিপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.আমিনুল হক, জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ড.ইঞ্জিনিয়ার মো.আখতারুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান এড.মো.আইয়ুব হোসেন, ধামইরহাট পৌর আ’লীগ নেতা মো.আজিজার রহমান, মো. মেসবাহুল আলম ও কাজল চন্দ্র দাস।

এদিকে এদিকে বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই জানান, তার মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে কর্তৃপক্ষের নিকট আপীল করবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট