1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁ -৪ আসনে আ.লীগের মনোনীত প্রার্থীসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ , বাতিল ৪ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নওগাঁ -৪ আসনে আ.লীগের মনোনীত প্রার্থীসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ , বাতিল ৪

  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি……………………………………….

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -৪ (মান্দা) আসনে মনোনয়নপত্র বাছাইয়ের পর ছয় জনকে বৈধ ও চারজনকে বাতিল করা হয়েছে।  নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মোঃ গোলাম মওলা  বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ ও বাতিল ঘোষণা করেন। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই দফায় মনোনয়ন বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় নওগাঁ -৪(মান্দা) থেকে বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা) মনোনীত প্রার্থী এ্যাডঃ নাহিদ মোর্শেদ বাবু , জাতীয় পার্টি  মোঃ আলতাফ হোসেন , জাকের পার্টি মোঃ দেলোয়ার হোসেন , বাংলাদেশ কংগ্রেস পার্টি  আব্দুর রহমান , স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক , জেলা আ.লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক  এস এম ব্রুহানী সুলতান মাহমুদ (গামা) ছয় জনকে বৈধ ঘোষণা করা হয় ।  অপরদিকে চার জনের মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়

মোঃ আব্দুস সামাদ প্রামাণিককে  প্রস্তাবকারী নিজেই ও ঋণ খেলাফি  এবং স্বাক্ষরের মিল না পাওয়ায় । কামাল পারভেজ  বাংলাদেশ কংগ্রেস পার্টি মনোনয়ন জমা দিলেও কেন্দ্রে তা অস্বীকার করায় ।

আফজাল হোসেন  নির্বাচন খরচ বেশি দেখিয়েছেন এবং স্বাক্ষরের মিল না পাওয়ায় । এবং মোঃ জিয়াউল হককে  আয়কর রিটার্ন দাখিল করে নেই এবং স্বাক্ষরের মিল না পাওয়ায় তাদের বাতিল বলে ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো: গোলাম মওলা । #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট