1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

চারঘাটে অর্থের বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সুমন, রাজশাহী………………………………………………………………….

এযেন সর্ষের ভেতরেই ভূত। যাদের দায়িত্ব মাদকমুক্ত করার- তাদের কেউ কেউ অর্থের বিনিময়ে মাদক ব্যবসায়ীদের আদালতে সোপর্দ না করে ছেড়ে দিচ্ছেন। আইন-শৃংখলা বাহিনীর এমন এক কর্মকর্তার কথা উঠে এসেছে সাংবাদিকদের অনুসন্ধানে।

নিয়ম অনুযায়ী মাদক আটক করলে তার সিজার লিষ্ট তৈরি করে থানায় সোপর্দ করা এবং মাদকসহ আটক ব্যক্তিকে কোর্টে পাঠানোর নিয়ম রয়েছে। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। একটি সক্রিয় সিন্ডিকেট সোর্স ব্যবহার করে মাদক ব্যবসায়ীদের ডেকে এনে তাদের থেকে ফেনসিডিল, ইয়াবা গাঁজা আটক করছেন ঠিকই, তবে তা থানায় জমা না রেখে এবং মাদক ব্যবসায়ীকে গ্রেফতার না করে উল্টো তাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে চারঘাট মডেল থানার পুলিশ কর্মকতা বিরুদ্ধে।

চারঘাট থানা এলাকার ইউসুফপুর বাজার থেকে ফেনসিডিল ব্যবসায়ী বালিকে মাদকসহ ধরলেও চারঘাট থানার এ এসআই আজিজ রহমান চালান না দিয়ে অর্থের বিনিময়ে ছেড়ে দেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৩ ডিসেম্বর বিকাল ৪টায় ইউসুফ পুর বাজারের পাশ্বে হতে মাদক কারবারি বালিকে ফেনসিডিল সহ ধরার পর মাদক ব্যবসায়ী বালিকে বলে ২০ হাজার টাকা দ, তা না হলে থানায় নিয়ে গিয়ে হেরোইনের মামলায় চালান দিবো। পরে বালির পরিবারের কাছে ১০ হাজার টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেয়া হয়।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত পুলিশ অফিসার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ভাই আমি নন্দনগাছি এলাকায় ডিউটি করছি কাল সকাল ১১টায় আমি আপনার সাথে দেখা করবো বলে ফোন কেটে দেয়। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স থাকলেও কিছু অসাধু কর্মকর্তার জন্য শতভাগ সফলতা আসছে না।

এ বিষয়ে জানতে চারঘাট থানার সার্কেল এ এসপি প্রণব কুমার জানান, মাদক কারবারীর কোন ছাড় নাই। মাদকের বিরুদ্ধে থানার প্রত্যেক অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। তবে এ ঘটনা যদি সত্য হয় তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট