1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা জিএসএ’র বিবৃতি: জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত বাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু  নিহত চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিতেন প্রক্সি শিক্ষক, ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন, মাসুদ কাঁইয়া আহ্বায়ক ফারুক খানকে সদস্য সচিব গোদাগাড়ীতে কৃষি, পানি সংকট ও জলবায়ু নিয়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ২৩ জনের মনোনয়ন জমা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………………

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিনটি আসনে ২৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ৯জন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে ৭ জন মনোয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। আর চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। মনোনয়নপত্র জামাদানকারী ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৫ জন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেন ৯ জন। এরমধ্যে আ.লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ২ জন। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) মনোনয়নপত্র দাখিল করেছেন, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় পার্টির অধ্যাপক আফজাল হোসেন, বিএনএফ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম জেন্টু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো. শামসুল হোদা, এনপিপি মনোনীত প্রার্থী আব্দুল হালিম, জাকের পার্টির মো. আব্দুর রহিম এবং স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিল করেছেন ৭ জন প্রার্থী। তারা হলেন, নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মু. গোলাম মোস্তফা বিশ্বাস (আ.লীগ), স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য খুরশিদ আলম বাচ্চু, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, জাকের পার্টির মো. মানিক, জাতীয় পার্টির অ্যাড. আব্দুর রশীদ এবং বিএনএফ মনোনীত প্রার্থী আজিজুর রহমান।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। তারা হলেন, নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুকুল, বিএনএম মনোনীত প্রার্থী সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, এনপিপি মো. নাহিদ আহমেদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী (আ.লীগ), বিএনএফ মনোনীত প্রার্থী কামরুজ্জামান খান ও জাকের পার্টি মনোনীত প্রার্থী বাবলু হোসেন।

জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, জেলার তিনটি আসনে ২৩জন তাদের মনোনয়পত্র জমা দিয়েছেন। আগামী ১-৪ ডিসেম্বর বাছাই এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট