1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মধুমতি ট্রেন পদ্মা সেতু পাড়ি দিয়ে ছুটছে ঢাকায় - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর মধুমতি ট্রেন পদ্মা সেতু পাড়ি দিয়ে ছুটছে ঢাকায়

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান…………………………………………………………

রাজশাহী-ঢাকা রুটে  আজ শুক্রবার (১ ডিসেম্বর) বিজয় মাসের শুরুর দিন থেকে মধুমতি এক্সপ্রেস প্রমত্ত পদ্মা পাড়ি দিয়ে রাজশাহী-ঢাকা রুটে শুরু হয়েছে ট্রেন চলাচল। শুক্রবার (১ ডিসেম্বর) ট্রেনটির অনুষ্ঠানিক উদ্বোধন না থাকলেও সকাল ৬:৪০ মিনেটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ফলে রাজশাহী-ঢাকা রুটের চলাচলরত সিল্কসিটি,পদ্মা,বনলতা,ধূমকেতুর বহরে যুক্ত হলো মধুমতি এক্সপ্রেস। যদিও মধুমতি ট্রেনটি রাজশাহী থেকে ভাঙ্গা স্টেশন পর্যন্ত চলাচল করতো। তবে পাঁচটি স্টেশন যুক্ত হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে মধুমতি এক্সপ্রেস ঢাকায় পৌঁছায়।

ইতোমধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে ট্রেন চলাচলের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একই সাথে শুক্রবার থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের ট্রেনগুলোর নতুন সময়সূচি কার্যকর হয়। সময়সূচিতে মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার অপরিবর্তিত থাকবে। এতে রাজশাহীসহ পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুরের মানুষের জন্য ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হবে।

এছাড়া মধুমতি এক্সপ্রেসে থাকছে আটটি কোচ। এই ট্রেনে যাত্রীদের আসন সংখ্যা মোট ৫৫৮টি। এরমধ্যে প্রথম শ্রেণির একটি কোচে আসন সংখ্যা ২৪টি। আর শোভন চেয়ারে ৪৪ এবং শোভন শ্রেণিতে ৪৯০টি আসন থাকবে। এছাড়া ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত শোভন কোচে ভাড়া ৩৯৫ টাকা, শোভন চেয়ারে ভাড়া ৪৭০ টাকা আর প্রথম শ্রেণিতে ভাড়া ৭১৯ টাকা।

জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে এই প্রথম ট্রেন পদ্মা সেতু হয়ে ঢাকায় যাচ্ছে। মধুমতি এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে চলাচলকারী তৃতীয় আন্তঃনগর ট্রেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট