1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

রুয়েটে ৩০ নভেম্বর ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট  অনুষ্ঠিত হবে

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৪৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………………….

আগামীকাল ৩০ নভেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশে প্রথমবারের মত ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট, যাতে অংশ নিবেন দেশ ও  বিদেশের বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তাগণ।

এ উপলক্ষে আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়, যাতে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় এবং শিল্প প্রতিষ্ঠান ও উদ্যোগতাগণ একে অপরের পরিপূরক এবং অবিভাজ্য। এই ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট রুয়েটের সাথে দেশের প্রতিষ্ঠিত শিল্পপতি ও উদ্যোক্তাদের  মধ্যে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বিনিময়ে বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

সংবাদ সম্মেলনে উপাচার্য সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং রুয়েটের অগ্রযাত্রায় তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।  #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট