1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লোকসানের বোঝা মাথায় নিয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

লোকসানের বোঝা মাথায় নিয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৪৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন লালপুর, নাটোর………………………………………………

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থানরত নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ লোকসানের বোঝা মাথায় নিয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরের আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করেছেন।

সূত্রে জানা গেছে,এবার ৯৩ তম(২০২৩-২০২৪) আখ মাড়াই মৌসুমে ৯শত কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। স্বাধীনতার পর থেকে মিলটি লাভের চাইতে লোকসানের বোঝায় বেশী। শুক্রবার(১০ই নভেম্বর-২৩)বিকেলে মিল চত্বরে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএফআইসি চেয়ারম্যান(গ্রেড-১) শেখ শোয়েবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরআই মহাপরিচালক ডঃওমর আলী, নাটোর জেলা প্রশাসক(ডিসি)আবু নাছের ভূঁঞা,পুলিশ সুপার(এসপি) তারিকুল ইসলাম, বিএসএফআইসির সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্লা।

এছাড়াও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী,উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা সহকারি কমিশনার ভূমি আরাফাত আল আজিজ প্রমূখ সহ বিভিন্ন সূধীজনরা উপস্থিত ছিলেন।

মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্লা জানান, ২০২৩-২৪ মাড়াই মৌসুমে মিলের ১ হাজার ৬০২ একর ও মিল এলাকায় ১১ হাজার ৫০০ জন কৃষকের ১৩ হাজার ৯৮ একরসহ মোট ১৪ হাজার ৭০০ একর জমিতে আখ চাষ হয়েছে। সেখানে ১০৩ কার্য দিবসে ১ লাখ ৭০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৬.৯০ ভাগ। উৎপাদিত চিনির মূল্য ধরা হয়েছে একশত পঞ্চাশ কোটি টাকা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট