1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ীর মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীর গর্বিত পরিবারের আরও এক সদস্য সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই তানোরে জমিতে পানি দিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু

রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৪৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান…………………………………

রাজশাহীর তানোরে শ্যালো-ইঞ্জিনচালিত ভটভটি উল্টে চালক মতিউর রহমান মতি (৪০) নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিনাশো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান রাজশাহীর তানোর পৌর এলাকার গুবিরপাড়া মহল্লার ময়েজ উদ্দিনের ছেলে।

 

ভটভটি চালকের পাশাপাশি তিনি মৌসুমি আম ব্যবসায়ী ছিলেন। এবিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, নিহত মতিউর রহমান আমবোঝাই ভটভটি নিয়ে উপজেলার মুÐুমালা সাদিপুর থেকে পুঠিয়ার বানেশ্বর হাটে যাচ্ছিলেন। পথে চিনাশো এলাকায় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিমগাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই নিহত হন

 

চালক মতিউর রহমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। তবে এ নিয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ ছিল না। তাই পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করা হয়। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তানোর থানার এই পুলিশ কর্মকর্তা।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট