1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
হিজবুল্লাহ’র সাথে ইসরাইলী বাহিনীর গুলি বিনিময় - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

হিজবুল্লাহ’র সাথে ইসরাইলী বাহিনীর গুলি বিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: ইসরাইল-লেবানন সীমান্তে ইরান সমর্থিত গ্রুপ হিজবুল্লাহ’র সাথে ইসরাইলী বাহিনীর গুলি বিনিময়ে হতাহতের খবর পাওয়া গেছে।

হিজবুল্লাহ বলেছে, শনিবারের এ গোলাগুলিতে দক্ষিণ লেবাননে তাদের চার যোদ্ধা নিহত হয়েছে। ফিলিস্তিনী গ্রুপ ইসলামিক জিহাদ তাদের এক যোদ্ধার নিহত হওয়ার খবর জানিয়েছে।

এদিকে ইসরাইলের উত্তরাঞ্চলে মার্গালিওট সীমান্ত এলাকায় গোলাগুলিতে দুজন থাই খামার শ্রমিক আহত হয়েছে। ইসরাইলে প্রায় ৩০ হাজার থাই শ্রমিক কাজ করে।

ইসরাইলের জরুরি মেডিক্যাল সার্ভিস এ কথা জানিয়েছে।
ইসরাইলী সেনবাহিনী বলেছে, বারাম গ্রামে হিজবুল্লাহ’র ট্যাংক প্রতিরোধী গোলায় তাদের তিন সৈন্য আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

হিজবুল্লাহ’র সাথে গুলি বিনিময়ের প্রেক্ষিতে ইসরাইল কিরিয়াত শমোনো সীমান্ত গ্রাম থেকে ইতোমধ্যে লোকজনকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এ এলাকায় অন্তত ২৫ হাজার লোকের বসবাস।

উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ইসরাইলে হামাসের আকস্মিক হামলার কারনে তেলআবিব স্থল আক্রমণের জন্যে সীমান্তে সৈন্য সমাবেশ করেছে। এ প্রেক্ষিতে হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, তারাও বসে থাকবে না। তারাও এ যুদ্ধে তাদের অংশগ্রহণ জোরদার করবে।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইওভ গ্যালান্ট উত্তরাঞ্চলের সীমান্ত পরিদর্শন করে সৈন্যদের সতর্ক থাকার নির্দেশ দেন।

তিনি বলেছেন, হিজবুল্লাহ যুদ্ধে জড়িয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের অবশ্যই সতর্ক এবং যে কোন পরিস্থিতির জন্যে তৈরি থাকতে হবে।

উল্লেখ্য, হিজবুল্লাহ ২০০৬ সালে ইসরাইলের সাথে ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ে। এ সময়ে লেবাননে ১২শ’রও বেশি লোক প্রাণ হারায় যার অধিকাংশ ছিল বেসামরিক নাগরিক। ইসরাইলী পক্ষে ১৬০ জন নিহত হয় যাদের অধিকাংশই ছিল সৈন্য।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট