1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়, হাসপাতালের পাশে কসাইখানা নির্মাণ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়, হাসপাতালের পাশে কসাইখানা নির্মাণ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি………………………………………………….

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের বালিগ্রাম এলাকায় কসাইখানা নির্মাণ না করে অন্য জায়গায় নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন, বিদ্যালয়, স্থানীয় মাদরাসা, চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলহাজ্ব আব্দুস সামাদ ডিগ্রি কলেজের প্রভাষক মো. মিজানুর রহমান মিঠুন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, সোনারমোড় বালিগ্রাম তালিমুল কোরআন নূরানী মাদরাসার সভাপতি আলহাজ্ব মো. আমানুল্লাহ, নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ বিদ্যালয় ও মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দ ও স্থানীয়রা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট