1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার শ্যামনগরে হাইকোটের আদেশে নাম ঢুকিয়ে সেটেলমেন্টে আপীল কেস তৈরী করে ব্যাপক জালিয়াতির অভিযোগ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগরে হাইকোটের আদেশে নাম ঢুকিয়ে সেটেলমেন্টে আপীল কেস তৈরী করে ব্যাপক জালিয়াতির অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, শ্যামনগর, সাতক্ষীরা…………………………………………….

শ্যামনগর উপজেলার রমজাননগর মৌজায় আপীল কেসে ব্যাপক জালিয়াতির খবর পাওয়া গেছে। সাতক্ষীর সদর সেটেলেন্ট অফিসে এসসব কেসের শুনানী অনুষ্ঠিত হচ্ছে। স্বয়ং বিচারক আপীল কেসের বিচার করতে যেয়ে জাল জালিয়াতি ধরে ফেলছেন কিন্তু কোন ব্যাবস্থা নিচ্ছেন না।

রমজাননগর মৌজায় আজ ৪ অক্টোবর সহকারী সেটেলমেন্ট অফিসার রফিকুল ইসলাম ৬৪১৮৭/২২ নং আপীল কেসের বিচার করার সময় দেখেন আপীল মামলাটি হাইকোটের রিট পিটিশনের আদেশে দায়ের হয়েছে। রিট পিটিশনের আদেশ মোতাবেক বাংলাদেশ সরকারের ডিপি ১/১ খতিয়ানে আপীল কেস করার অনুমতি পান। এই সরোজিত কুমার ৩০ ধারার আপত্তি কেসের বাদী আপত্তি কেস খারিজের আদেশের বিরুদ্ধে আপীল কেস দায়ের করার অনুমতি লাভ করেন। অথচ আপত্তি কেস না করেও ৬৪১৮৭/২২ নং কেসের আপীলকারীদের নামের জায়গায় রাধাপদ সহ আরও ৪ টি নাম বসিয়ে দিয়ে কেস শুনানী করা শুরু হলে আপীল অফিসার জালিয়াতি ধরে ফেলেন। একই দিনে ৬৪১৯৮/২২ নং কেসেও আপীলকারী হিসাবে মাহমুদ হোসেন দিং এর নাম বসিয়ে দেওয়া হয়েছে বলে আপীল অফিসার সনাক্ত করেন।

আজ ৪ অক্টোবর আপীল অফিসার রফিকুল ইসলাম জালিয়াতি হাতে নাতে ধরে ফেললেও কোন ব্যাবস্থা না নিয়ে কেস গুলো শুনানী করেন। আপত্তি কেসের আদেশের বিরুদ্ধে আপীল কেস হবে অথচ যিনি আপত্তি কেস করেননি তিনি কিভাবে আপীলকারী হলেন? এমন প্রশ্ন সেটেলমেন্ট অফিসারের। অফিসে যারা ফাইল এর রক্ষক তারাই আপীল কেসের নিচের ফাকা জায়গায় একটা নাম বসিয়ে দিয়েই আপীলকারী তৈরী করে দিচ্ছেন। আবার ঐ আপীলকারীর পক্ষে রায় ও দেওয়া হচ্ছে এমন নজির কয়েকটি আপীল কেসে পাওয়া গেছে। এভাবে চলতে থাকলে মৌজায় বিচার শেষ হওয়ার কোন সম্ভবনা নেই।

আপীল কেসে একটা নাম ঢুকালে ১০/১২ হাজার টাকা আবার হাইকোটের আদেশের সাথে নাম সংযুক্ত করে একটা আপীল কেস তৈরী করে দিলে ২৫/৩০ হাজার টাকা নিচ্ছে প্রতারক চক্র। সেটেলমেন্ট অফিসে কারা এধরনের জালিয়াতির সাথে জড়িত তা অনুসন্ধান করে ব্যাবস্থা গ্রহন করার জন্য ভুক্তভোগীরা জোনাল সেটেলমেন্ট অফিসার খুলনা, দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট