1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে গোরস্থান কমিটি সদস্যকে গোরস্থানে পিটিয়ে হত্যা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

শিবগঞ্জে গোরস্থান কমিটি সদস্যকে গোরস্থানে পিটিয়ে হত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৫৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি………………………………………………………….

শিবগঞ্জে গাছ ও কাঁঠাল পাতা বিক্রি করা নিয়ে বিরোধের জেরে সেলিম আলী (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গোরস্থান কমিটি সদস্যদের বিরুদ্ধে। নিহত ব্যক্তি উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও এলাকার টনি মিয়ার মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বামুনগাঁও কেন্দ্রীয় গোরস্থানের গাছ কেটে বিক্রি করেছেন মসজিদ কমিটি। এ নিয়ে রাতে সেলিম আলীর সঙ্গে গোরস্থান কমিটির সদস্যদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে গোরস্থান কমিটির সভাপতি আবদুল হামিদ (৫৫), নুরুল হক (৪০), মেজর আলী (৪৫), তরিকুল তরিক (৪২), সেলিম আলীকে কিল ঘুষি মারতে থাকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে তিনিও ওই গোরস্থান কমিটির একজন সদস্য ছিলেন।

তবে গোরস্থান কমিটির সভাপতি আবদুল হামিদের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য মেলেনি। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ মামলা করেননি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট