1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় ২ লক্ষ ৭৪ হাজার জালটাকা সহ ২ জন গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

খুলনায় ২ লক্ষ ৭৪ হাজার জালটাকা সহ ২ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শেখ শহীদুল্লাহ্ আল আজাদ, খুলনা থেকে………………………………

খুলনায় হতে ২ লক্ষ ৭৪ হাজার জালটাকা সহ জালনোট তৈরি চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবত অবৈধ লাভের আশায় নকল টাকা (জাল টাকা) দেশের বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে৷

উক্ত তথ্যের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাই ও আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) এর একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং সংঘবদ্ধ চক্রটিকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ০২ অক্টোবর ২০২৩ তারিখ র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় জালনোট ব্যবসায়ীরা কেএমপি খুলনার লবনচরা থানাধীন মোহাম্মাদ নগর এলাকায় অবস্থান করছে৷ প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ রাতে কেএমপি খুলনার লবনচরা থানাধীন মোহাম্মাদ নগর মেইন রোড সংলগ্ন একটি বাড়ির গেটের সামনে অভিযান পরিচালনা করে জালটাকা ব্যবসায়ী আসামী নং ১। মোঃ আব্দুর রহিম খান (৪৭), পিতা-সৈয়দ আলী খান, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠী,  রানা মজুমদার (৪৮), পিতা আনোয়ার হোসেন, থানা-উজিরপুর, জেলা-বরিশালদ্বয়কে সর্বমোট ২,৭৪,০০০/-(দুই লক্ষ চুয়াত্তর হাজার)জাল টাকা সহ গ্রেফতার করেন।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০৩ টি বাটন মোবাইলফোন এবং ০৩ টি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে খুলনা জেলার লবনচরা থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট