1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের মারপিটে ছাত্র হাসপাতালে - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের মারপিটে ছাত্র হাসপাতালে

  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি………………………………….

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ গোলাম রসুল কর্তৃক এক ছাত্রকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে। মারধরে আহত ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মো. জাহিদুল। রবিবার রাতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপতালে ভর্তি হয়।

হাসপাতালে চিকিৎসাধীন জাহিদুল ইসলাম জানায়, স্যার ক্লাস রুমে কাগজ মুখের ভিতর চিবিয়ে ফেলে দিলে ক্লাসে অনেকে বিভিন্ন ভাবে কথা বলে ও হাসাহাসি করে আমি শুধু বলেছি সেই স্বাদ, সেই স্যার শুধু আমাকে মারপিট করেন। পরক্ষণে, এ অবস্থায় অসুস্থ হয়ে পড়লে শিক্ষককেরা স্কুলের অফিসে নিয়ে শরীরে তৈল পানি দিয়ে মালিশ করে বাড়িতে পাঠিয়ে দেয়।পরবর্তীতে বাড়িতে এসে জাহিদ বুকে ব্যথা অনুভব করলে পরিবারের লোককজন তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন।

শ্যামনগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.মিলন হোসেন জানান, জাহিদুলের শরীরে ছোট্ট দাগ ছিল পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। জাহিদুলের চাচা রফিকুল ইসলাম বলেন, ‘আমার মা হারা, ভাতিজা গুরুতর কোনো অন্যায় করেনি যে তাকে এলোপাতাড়ি মারধর করতে হবে, অভিভাবক হিসেবে আমি তো ছিলাম।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ সালাউদ্দিন বলেন, বিষয়টি তেমন কিছু না। সে শিক্ষকের সঙ্গে বেয়াদবি কথা বলেছিল। এ কারণে তার একটু শাসন করেছিলো। তবে সেরকম কিছু হয়নি,পরবর্তীতে তার অসুস্থতার কথা শুনে চিকিৎসা নিতে বলেছিলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট