1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় কারাবন্দি খালেদা জিয়া’ সেজে নজর কেড়েছে সকালের - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

খুলনায় কারাবন্দি খালেদা জিয়া’ সেজে নজর কেড়েছে সকালের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ্ আল আজাদ.খুলনা ব্যুরো………………………………………….

খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চে একটি গাড়িতে এক কিশোরীর বেশভূষা নজর কেড়েছে সকালের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্দি অবস্থায় আছেন। কিন্তু মঙ্গলবার আজ ২৬শে সেপ্টেম্বর ঝিনাইদহ থেকে বহরে ‘কারাবন্দি খালেদা জিয়া’ সেজে নিজেকে তুলে ধরে হুমায়রা জান্নাত প্রার্থনা নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান হামিদের কন্যা।

সাবেক প্রধানমন্ত্রীর মতো সেজে আসা কিশোরীকে একনজর দেখতে ভিড় করেন কর্মসূচিতে অংশ নেওয়া দলীয় নেতাকর্মীরা। দেখা যায়, বহরের একটি পিকআপ ভ্যানকে ভ্রাম্যমাণ কারাগার বানিয়ে ভেতরে রাখা হয়েছে কিশোরীকে। সেখানে বসেই হাত তুলে নেতাকর্মীদের উৎসাহ দিচ্ছে সে। এদিন দুপুর ১২টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের উদ্বোধনী সমাবেশ শেষে রোডমার্চ শুরু হয়।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুরু হওয়া রোডমার্চটি ঝিনাইদহ থেকে মাগুরা ও যশোর হয়ে খুলনা গিয়ে শেষ হয়। ঐ বহরে সেই প্রতীকী কারাগারে খালেদা জিয়ার মুক্তির দাবি লিখে রাখা হয়েছে। ওই পিকআপ ভ্যানে ছিলেন মেয়েটির বাবা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ কয়েকজন নারী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট