1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর সাপাহারে ইসলামিয়া ও রয়েল ক্লিনিকের  অর্থদণ্ড - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে ইসলামিয়া ও রয়েল ক্লিনিকের  অর্থদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ছাদেক উদ্দীন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি……………………………………………..

নওগাঁর সাপাহারে ইসলামিয়া ও রয়েল ক্লিনিকে অভিযান চালিয়ে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের ইসলামিয়া ও রয়েল ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন।

এসময় ক্লিনিকের লাইসেন্স পত্র, ডিগ্রিধারী ডাক্তার ছাড়া অপারেশন, রেগুলার ডাক্তার নার্স না থাকা সহ বিভিন্ন অপরাধে ইসলামিয়া ক্লিনিক পরিচালক গোলাপ হোসেন এর ২০ হাজার টাকা ও রয়েল ক্লিনিক এর পরিচালক আইয়ুব আলীর ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন মোবাইল কোর্ট এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। পরবর্তীতে উপজেলার দিগীরহাট বাজারে মিজানুর রহমানের ভাই ভাই সুপার আইসক্রিম কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ ও দূষিত কেমিক্যাল ব্যবহার করার অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, সেনেটারী ইন্সপেক্টর শওকত হোসেন ও থানা পুলিশের উপ-পরিদর্শক জিন্নাতুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট