1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জের চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ভোলাহাটে প্রতিবাদ সভা  চাঁপাইনবাবগঞ্জে চরাঞ্চলের জন্য নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি বুলবুল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি  মোহাম্মদ ইস্রাফিল শাহীন, ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা রাজশাহীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন শিবগঞ্জে ৩৪টি অসহায় পরিবার পেলো ২০টি হাঁসের বাচ্চা খুলনা বিশ্ববিদ্যালয় ‘ইমপ্রেশন ইন ইনোভেশন’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন ‎ বাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি আনারুল, সম্পাদক রাজিব চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের বাদিকদের ওপর হামলার  প্রতিবাদ সভা  বাঘায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভুক্তভোগী এক পরিবার লালপুরের পদ্মার চরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………………………….

নওগাঁর ধামইরহাটে “যুক্তিই হউক মুক্তির পথ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ও সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে সামাজিক সংগঠন ‘চিড়িপাড়ের যুব সমাজ’র আয়োজনে ও ধামইরহাট সুধী সমাজের সহযোগিতায় কোয়ার্টার ও সেমিফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল ।

পরে বিতর্ক প্রতিযোগিতায় সংগঠনের সভাপতি আবাবিল হোসেনের সভাপতিত্বে ও ধারাবাহিকভাবে উপজেলার ৮টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কোয়ার্টার ফাইনাল ও সেমিনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক মাবুদ হোসেন বলেন, সুশীল সমাজ গঠনে বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টির বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ  বরেন্দ্র অঞ্চলের ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেকুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র(২) মো. মেহেদী হাসান, পৌরসভার কাউন্সিলর মো. আমজাদ হোসেন প্রমুখ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিক, মডারেটর ও বিচারকবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট