1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার বটিয়াঘাটাচয় গজালিয়া স্লুইচগেটের ১৯৭১ এর গণহত্যা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

খুলনার বটিয়াঘাটাচয় গজালিয়া স্লুইচগেটের ১৯৭১ এর গণহত্যা

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইমরান, বটিয়াঘাটা, খুলনা………………………………………………………..

পাকিস্তানি সেনাবাহিনী ৭১/২৮ মার্চ দখল করে, এর পর থেকে বটিয়াঘাটা উপজেলা সহ আস পাসের এলাকায় স্থানীয় সুযোগ সন্ধানীদের লুটপাট, অগ্নি সংযোগ, ধর্ষণ, হামলা দখলের মাত্রা দিন দিন বেড়ে চলে। বিশেষ করে খুলনা অঞ্চলের বটিয়াঘাটা উপজেলায় লুণ্ঠনকারীরা ছিলো খান এ সবুরের লোকজন।

তারা ৭১ এর ১৬ সেপ্টেম্বর বটিয়াঘাটা উপজেলার সুরখানি ইউনিয়ন এর গজালিয়া স্লুইসগেট সংলগ্ন গণহত্যা সংগঠিত করে। রাজাকারেরা অভিযান চালায়, সকাল থেকে পুরো দিন বাড়ি ঘর লুটপাট করে মুক্তিকামি দের ধরে রাজাকার ক্যাম্পে নিয়েআসে, রাত ১০ টার পর চোখ বেধেঁ পিছনে হাত বেধে গজালিয়া গেটের পশ্চিম দিকে খেজুর গাছের পাশে দাড় করিয়ে গুলি করে, আনুমানিক ১৫ জন মুক্তিকামি ও সাধারণ মানুষকে হত্যাকরে।

এ গণহত্যা নিহতদের মধ্যে অন্যতম ছিলো সুরখালি ইউনিয়ন এর তৎকালীন আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবদুল ওহাবের পুত্র আবদুল হামিদ সরদার, মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সরদার অন্য মুক্তিযোদ্ধাদের জন্য ১ নং জলমা ইউনিয়ন এর সরদার বাড়িতে বোমা তৈরির সহযোগিতা করতেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ এর ছোটো ভাই বীর মুক্তিযোদ্ধা মন্নান সরদার সাংবাদিক ইমরান কে বলেন, আমার বড়ো ভাই শহিদ বীর মুক্তিযোদ্ধা হামিদ সরদার শবেবরাতে খুলনায় এক সফল অপারেশন শেষ করে বাড়ি আসেন মিলাদ পড়ার জন্য। আমরা সম্রান্ত মুসলিম পরিবার এর সন্তান রাজাকার নিশ্চিত ছিলো হামিদ সরদার বাড়িতে আসবে, রাজাকারেরা আমাদের বাড়ি চারপাশ কড়া নজর দারি করে। আমার ভাই হামিদ সরদার বাড়িতে আসার কিছুক্ষণের মধ্যে ভাই হামিদ সরদার কে তুলে নিয়ে যায়। ভাই সহ আরো অনেককে রাতের আঁধারে নৃশংস ভাবে হত্যা করে গজালিয়া স্লুইসগেটের পানিস্রোতে ভাসিয়ে দেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট