1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস : উত্তর আমেরিকা অভিবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ১৫ সেপ্টেম্বর - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস : উত্তর আমেরিকা অভিবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ১৫ সেপ্টেম্বর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি……………………………………..

নিউইয়র্কে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উত্তর আমেরিকা অভিবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটায়। নিউইয়র্ক এর জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে ।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন নিউইয়র্কে নবনিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা। খবর বাপসনিউজ ।

আয়োজন সম্পর্কে ড. হাকিম আরিফ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই স্বীকৃতির পেছনে উদ্যোক্তা হিসেবে ভূমিকা রেখেছেন উত্তর আমেরিকার অভিবাসী গুণীজনরা। প্রতিটি বড় কাজের পেছনে অনেক ইতিহাস থাকে। আমরা তা জানতে পারলে ভবিষ্যতে আরো বৃহৎ কাজ করা সম্ভব সম্মিলিতভাবে। এই আয়োজন এর মাধ্যমে আমরা সেই পথেই এগোবো।

আয়োজক সংগঠন অভিবাসী বাঙালি নাগরিক সমাজ এর আহবায়ক নুরুল বাতেন বলেন, কানাডার দুজন অভিবাসীর উদ্যোগে বাংলাদেশ সরকার কর্তৃক প্রস্তাবের মাধ্যমে ১৯৯৯ সালে ইউনেস্কো বাংলাদেশের শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। কানাডার অধিবাসী রফিকুল ইসলাম ১৯৯৫ সালে নিউইয়র্কে এসে দেখেছিলেন জাতিসংঘের সামনে এবং আমেরিকাব্যাপী আন্তর্জাতিকভাবে একুশে ফেব্রুয়ারি পালন করা হয়। সেখান থেকে তিনি উৎসাহ পেয়েছেন বলে নানান বক্তব্য বলেছেন।

এ আয়োজন মূলত এ দিবস বাস্তবায়নে পিছনের কারিগরদের সম্মান জানানোর জন্য। এবারই প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিউটের কোন মহাপরিচালক বাংলাদেশ থেকে আমেরিকা সফরে এসেছেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মঞ্জুর আহমেদ, মুহম্মদ ফজলুর রহমান, নিনি ওয়াহেদ, হাসান ফেরদৌস এবং বিশ্বজিত সাহাসহ আরোও অনেক গুণীজন ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট