1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ 

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া : দ.কোরিয়া 

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক: উত্তর কোরিয়া একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের প্রাক্কালে দেশটির নেতা কিম জং উন রাশিয়ায় অবস্থান করার সময় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো। বুধবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই কথা জানিয়েছে।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে অজ্ঞাতনামা এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।’ এটি জাপান সাগর হিসেবেও পরিচিত বলে তিনি উল্লেখ করেন।

টোকিও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা নিশ্চিত করেছে। কোস্ট গার্ড দ’ুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, উত্তর কোরিয়ার ছোড়া দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রই জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনের বাইরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবরে বলা হয়, কিম তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাশিয়ায় থাকার সময় ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য বুধবার উত্তর কোরিয়ার নেতার পুতিনের সাথে সাক্ষাত করার কথা রয়েছে।
উত্তর কোরিয়া চলতি বছরের এ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত বেশ কয়েকটি অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটি সর্বশেষ গত ৩০ আগস্ট স্বল্প পাল্লার দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট