1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমীক মোয়াজ্জেম জাবেদ আলি শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরে বজ্রপাতে নারীসহ নিহত ২ শিবগঞ্জের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী  ড. সাইমুম পারভেজ এর নাগরিক সংবর্ধনা পত্নীতলায় পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ লেখা পড়ার পাশাপাশি খেলা ধূলা-সাংস্কৃতিক অঙ্গনে পারদর্শী হতে হবে: এমপি চাঁদ শিবগঞ্জে বিএনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর  বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা শিবগঞ্জে বি এনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: রূপসায় জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন, সকল সদস্যর বিপদে পাশে থাকবেন সভাপতি প্রার্থী লিয়াকত

  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………………………….

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের লক্ষ্যে এরই মধ্যে তফসীল ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনী তফসীল ঘোষণার পর থেকে সরগরম হয়ে উঠেছে রাজশাহীর গণমাধ্যমকর্মী সহ সকল শ্রেণির মানুষ। কে হবেন সভাপতি আর কে সম্পাদক সেই সাথে অন্যান্য পদে কারা আসতে পারে এবার, এমনই জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০ টায় প্রেসক্লাবে উপস্থিত হয়ে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত সচিব মীর তোফায়েল হোসেনের নিকট থেকে সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন সাংবাদিক লিয়াকত হোসেন। সে বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ও দি মুসলিম টাইমস এর রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। মনোনয়ন ফরম উত্তোলন শেষে সভাপতি প্রার্থী লিয়াকত বলেন, আমি ভোটারদের ভালোবাসা নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছি। আমি নির্বাচিত হলে সকল সাংবাদিককে সাথে নিয়ে কাজ করে যাবো। সকল সদস্যের বিপদে-আপদে পাশে থাকবো। সাংবাদিকদের স্বার্থে সাংবাদিক কল্যাণ ফান্ডের টাকা পেতে সহায়তা, ক্লাবটিকে নিবন্ধিত করা প্রত্যেক সাংবাদিককে প্রেস কাউন্সিল কর্তৃক সনদ নিতে সহয়তা করা। প্রেসক্লাবের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবো। এছাড়া প্রেসক্লাবের সকল সদস্যসহ সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সহকারি নির্বাচন কমিশনার পদে রয়েছেন এটিএন বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন ও এডভোকেট জ্যোতিউল ইসলাম শাফী। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক-প্রকাশক আজিবর রহমান। সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবেন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শ্যাম দত্ত, রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক চৌধুরী মাহমুদ হাসান খান ইতু ও মাইটিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু।

নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী মহানগর জাসদের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী মহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী এবং চ্যানেল আইয়ের সিনিয়র স্টাফ রিপোর্টার আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট