1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মোহনপুরে সনাতন ধর্মাবলীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব "শুভ জন্মাষ্টমী" বর্নাঢ্য শোভাযাত্রা  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

মোহনপুরে সনাতন ধর্মাবলীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব “শুভ জন্মাষ্টমী” বর্নাঢ্য শোভাযাত্রা 

  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি…………………………………………………..

রাজশাহী মোহনপুর উপজেলায় পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ ৬ই সেপ্টেম্বর বুধবার সকাল ১১,০০ ঘটিকায় উপজেলা চত্তর হতে এক শোভাযাত্রা বের হয়ে রাজশাহী হতে নওগাঁ মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হিন্দু শাস্ত্র অনুযায়ী, আজ থেকে প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তাদের মহাবতার এই দিনে পৃথিবীতে আগমন করেছিলেন। পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৫৪,পবা-মোহনপুর -৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,আব্দুস সালাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পরিষদের সদস্য দিলীপ কুমার সরকার তপন,থানা অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল,  ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান,হযরত আলী,বাবলু হোসেন সহ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ, উপজেলা, ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী ও গন্যমান্য ব্যাক্তি বৃন্দ। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট