1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে শুভ জন্মাষ্টমী - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে শুভ জন্মাষ্টমী

  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………

রাজশাহীতে ঢাকের মুহুর মুহু শব্দের সাথে তাল মিলিয়ে নারী পুরুষের যৌথ নৃত্য, সুদীর্ঘ র‌্যালী ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রী কৃষ্ণের ৫২৪৯তম জন্মবার্ষিকী। ১৮ অথবা ২১ জুলাই, ৩২২৮ খ্রিস্টপূর্ব মথুরা, শূরসেন রাজ্য (বর্তমান উত্তর প্রদেশ, ভারত) ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী লক্ষত্র যোগে কৃষ্ণ মধুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন। এরপর থেকে এই দিনটিকে শ্রী কৃষ্ণের জন্মৎসব পালন করে আসছে সনাতন ধর্মাবলম্বীরা।

এরই ধারাবাহিকতায় প্রতিবারের ন্যায় এবারও পালিত হয়েছে শ্রী কৃষ্ণের জন্মৎসব। ৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০. ৩০ টায় নগরীর সাহেব বাজারস্থ শ্রী শ্রী গোপীনাথ ও লক্ষীনারায়ণ দেব বিগ্রহ (হুনুমানজিউ আঁখড়া) মন্দির থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর কুমারপাড়া হয়ে মনিচত্বর ও রানিবাজার বাটারমোড় প্রদক্ষিণ করে পুনরায় হুনুমানজিউর আঁখড়ায় গিয়ে শেষ হয়। এর আগে মন্দিরের সামনে প্রায় ঘন্টা ব্যাপি ধর্মীয় আলোচনা ও অতিথিদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

এসময় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি এ্যাড: শরৎ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার বিল্পব বিজয় তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলী কামাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহনগর শাখা ও বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পুজা উদযাপন জাতীয় পরিষদের সদস্য শ্রী কার্তিক চন্দ্র হালদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি সাধন সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যক্ষ রনজিৎ সাহা, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক উজ্জল ঘোষ, সহ মহানগরীর সকল মন্দিরের ভক্তগণ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট