1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরের কদিম চিলান ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে ওসমানকে কুপিয়ে হত্যা  করেছে আ.লীগ নেতা রাজ্জাক - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নাটোরের লালপুরের কদিম চিলান ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে ওসমানকে কুপিয়ে হত্যা  করেছে আ.লীগ নেতা রাজ্জাক

  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

# মেহেরুল ইসলাম মোহন, (লালপুর) নাটোর…………………………………………..

নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামী ওসমান গণি (৪৫)কে কুপিয়ে হত্যা করা হয়েছে। হাত ও পায়ের রগ কেটে তাঁকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি অত্র ইউনিয়নের ডাঙ্গাপাড়া চিলান গ্রামের মৃত আখের আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৩রা সেপ্টেম্বর ২০২৩) সকাল ৭ টার দিকে ডাঙ্গাপাড়া চিলান গ্রামের পুরাতন বাড়িতে জাহাঙ্গীরের চায়ের দোকানে বসে চা খেয়ে বের হলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ ডাঙ্গাপাড়া চিলান গ্রামের নুর বক্সের ছেলে সাবেক মেম্বার রেজাউল করিম (৪৫),আব্দুস সাত্তারের ছেলে সাইফুল(২৫), আফসারের ছেলে আতিক(২৬),জুয়েল (২৭), মোসলেমের ছেলে ইব্রাহিম (৩৫), নসু প্রাং এর ছেলে লতিফ(৫০), আজবাহার ছেলে মিল্টন(২৫),জামাত আলীর ছেলে জুয়েল (৩০), মোজাফরের ছেলে মঞ্জিল (৩২) এবং রওশনের ছেলে বাবলু (৪২)হাসুয়া দিয়ে ওসমান গণির পা এবং হাতের রগ কেটে দেয় এবং লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে। আতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে ওসমান ঘটনাস্থলে মারা যায়।

এ পরিকল্পিত হত্যাকান্ড প্রকাশ্যে দিবালকে সংঘটিত হলেও ওসমানকে কেউ বাঁচাতে এগিয়ে আসেনি।বিপুল সংখ্যক স্থানীয়রা দাঁড়িয়ে দেখেছে এ হত্যাকান্ডটি, কিন্তু কেন! এরা হত্যাকারীদের সমর্থন দিয়েছে নাকি ভয়ে চুপচাপ ছিল।একটি সভ্য গণতান্ত্রিক  দেশে এধরণের বর্বরোচিত হত্যাকান্ড মেনে নেয়া যায় না। তবে ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিবে পুলিশ বলে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা জানিয়েছেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট