1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর পুঠিয়া থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে পৌর মেয়রের সংবাদ সম্মেলন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

রাজশাহীর পুঠিয়া থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে পৌর মেয়রের সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লিয়াকত হোসেন, রাজশাহী…………………………………………………………….

রাজশাহী পুঠিয়া পৌরসভার মেয়র, সহকারী প্রকৌশলী ও কঞ্জারভেন্সী ইন্সেপক্টরের বিরুদ্ধে অপপ্রচার ও পুঠিয়া থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পুঠিয়া পৌরসভার পৌর মেয়র ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। রবিবার (২৭ আগস্ট) বিকাল ৩ টায় পুঠিয়া পৌরসভার মেয়রের কক্ষে এক সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন পৌর মেয়র আল মামুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শাহানা খাতুন পিংকি নামের এক নারী, সাংবাদিক পরিচয় দিয়ে পৌরসভায় এসে পৌরসভা দপ্তরে বিভিন্ন ধরণের তথ্য চায়। এসময় মেয়র ও সহকারী প্রকৌশলী অফিসে ছিলেন না। ওই নারী পৌরসভার তৃতীয় তলার বিভিন্ন কক্ষ গিয়ে কর্মকর্তা কাউকে না পেয়ে চলে যায়। পরে মেয়র পৌরসভায় আসলে বিষয়টি জানতে পারে যে শাহানা খাতুন পিংকি নামে একজন পুঠিয়া থানায় মেয়র আল মামুন, সহকারী প্রকৌশলী শহিদুল আলম ও কঞ্জারভেন্সী ইন্সেপক্টরের আরিফুল হকের বিরুদ্ধে তাকে লাঞ্ছিত করা অভিযোগ দায়ের করেছেন।

এসময় মেয়র সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকগণের উদ্দেশ্যে বলেন, পৌরসভার সিসিটিভি ফুটেজ দেখলে অভিযোগটি যে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তা আপনারা পরিস্কার বুঝতে পারবেন। মেয়র তার বক্তব্যে আরো বলেন, এই নারী একটি কুচক্রী মহলের নির্দেশে বা আমার প্রতিপক্ষের প্ররোচণায় সে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করছে। এর আগে সে আমার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা করে যা বিচারধীন রয়েছে বলে জানান।

সংবাদ সম্মেলনের শেষে উপস্থিত সাংবদিকদের পুঠিয়া পৌরসভার সিসিটিভি ফুটেজ দেখানো হয়। এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পুঠিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ইসমালই হোসেন, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুল ইসলাম, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জেবের মোল্লা, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মানিক মন্ডল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রবেদা বেগম, আইরিন পারভীন, রজুফা বেগম ও সহাকারী প্রকৌশলী শহিদুল আলম। এছাড়াও পুঠিয়া পৌরসভা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট