1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার ভৈরব নদী থেকে চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

খুলনার ভৈরব নদী থেকে চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো………………………………………………………..

খুলনা জেলায় খালিশপুর এলাকার চরেরহাট ভৈরব নদী থেকে ২৬ শে আগস্ট শনিবার সকালে বৃহত্তম নিউজপ্রিন্ট মিল অভ্যন্তরে ৮০০ মেগাওয়াট নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্পের চীনা প্রকৌশলী ওয়াং সিয়াও খুই (৪৪)’র ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি খালিশপুর থানা পুলিশের তদন্ত ইন্সপেক্টর নিমাই মন্ডল জানান।

এ দিকে চীনা প্রতিষ্ঠান সানডং সানলং সান হুই ইলেকট্রিক্যাল কোম্পানির দোভাষী তুহিন মিয়া বলেন, গত ২৪ আগস্ট সন্ধ্যায় চীনা প্রকৌশলী ওয়াং সিয়াও খুই চুল কাটার উদ্দেশ্যে বাহিরে বের হয়। সকালে আমাকে মোবাইল ফোনে জানানো হয় তিনি রাতে ফিরে আসেনি। এ বিষয়ে খালিশপুর থানায় একটি ডায়েরি করি। পুলিশ বিষয়টি তদন্ত করেছে। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত তার সন্ধান মেলেনি। ২৬ শে আগষ্ট শনিবার সকালে আমরা কয়েকজন একটি নৌকা ভাড়া করে খোঁজা শুরু করি এবং ভৈরব নদের কিছুদূর যেতেই দেখি নদীতে ভাসছিল এক ব্যক্তির লাশ। পরবর্তীতে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে দেখতে পাই তিনি প্রকৌশলী ওয়াং সিয়াও খুই। তিনি আমাদের প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি নিউজপ্রিন্ট অভ্যন্তরে নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট সিসি পিপি প্রকল্পে কাজ করতেন। উক্ত বিষয়ে খুলনা পিবিআই পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বিশ্বাস বলেন, সংবাদ পেয়ে এখানে আমরা এসেছি, বিষয়টি অতি শীগ্রই আমরা তদন্ত করে করবো।

এ প্রতিবেদন তৈরি পর্যন্ত হত্যান্ডের কোন তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ এব্যাপারে বেশ তৎপর এবং খুর অল্প সময়ে হত্যার আসল রহস্য উন্মোচিত হবে বলে ধারণা করা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট