1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

নিউইয়র্কের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামকে উজবেকিস্তানের রাষ্ট্রদূত নিয়োগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি……………………………….

নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামকে পদোন্নতি দিয়ে উজবেকিস্তানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ২০তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার ড. মনিরুল ইসলাম বর্তমানে উজবেকিস্তানে দায়িত্বরত রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৮ আগস্ট মঙ্গলবার এ তথ্য বাপসনিউজকে জানানো হয়েছে।

২০ জানুয়ারী ২০২২ সালে ড. মনিরুল ইসলাম নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসাবে যোগদান করেন। ড. মনিরুল ইসলাম নিউইয়র্ক কনস্যুলেট অফিসে বাংলাদেশ সরকারের ষোলতম কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া বিষযক মহাপরিচালক নাজমুর হুদা নিউইয়র্কে কনসাল জেনারেল হিসেবে ড. মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। নিয়মিত পদোন্নতি-বদলীর অংশ হিসেবে ড. মনিরুল ইসলামকে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করা হয় বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কূটনীতিক ড. মোহাম্মদ মনিরুল ইসলামের জন্ম মাদারীপুর জেলায়। শিক্ষাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। পাশ করার পর কিছু দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে শিক্ষকতাও করেন ড. মনিরুল ইসলাম। পরবর্তীতে তিনি ২০০১ সালে ২০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পররাষ্ট্র মন্ত্রালয়ে সহকারী সচিব হিসেবে যোগদান করেন। ইতোপূর্বে ইস্তাম্বুল ছাড়াও তিনি দেশের বাইরে জাপান ও নয়া দিল্লী দুতাবাসে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে ইস্তাম্বুলে যোগদানের আগে মনিরুল ইসলাম ঢাকায় পররাষ্ট্র মন্ত্রালয়ে ইকোনোমিক এ্যাফেয়ার্সের মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট